বৌদ্ধ সূত্র The Perfection of Wisdom in Eight Thousand Lines প্রথমবারের মতো সম্পূর্ণ ইংরেজি ভাষায় আবৃত্তি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্য-এর নিউপোর্টে অবস্থিত তিব্বতি বৌদ্ধ বিহার Sravasti Abbey আগামী ২৭–৩১ মে “In the Presence of the Tathagata” শীর্ষক এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এ অনুষ্ঠানে প্রথমবারের মতো ইংরেজি ভাষায় সম্পূর্ণ আবৃত্তি করা হবে মহাযান বৌদ্ধধর্মের প্রাচীন সূত্র The Perfection of Wisdom in Eight Thousand Lines।
বৌদ্ধধর্ম ও প্রজ্ঞাপারমিতা সূত্র নিয়ে কাজ করা গবেষকদের মতে, এটি মহাযান বৌদ্ধধর্মের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বৌদ্ধ সূত্র। খ্রিস্টীয় প্রথম শতকের দিকে রচিত এই ধর্মগ্রন্থ বোধিসত্ত্বের আদর্শ, প্রজ্ঞা এবং বাস্তবতার গভীর দর্শন তুলে ধরে। বিশেষত তিব্বতি বৌদ্ধধর্ম ও চীনা বৌদ্ধধর্মে এই সূত্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানটির সমাপনী হবে তিব্বতি বৌদ্ধদের অন্যতম পবিত্র দিন ‘সাগা দাওয়া দুচেন’-এ। সাগা দাওয়া তিব্বতি চান্দ্রপঞ্জিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় মাসগুলোর একটি। এ সময় শাক্যমুনি বুদ্ধ-এর জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ স্মরণ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ উৎসব হিসেবেও পালিত হয়।

সম্প্রতি সূত্রটির নতুন ইংরেজি অনুবাদ প্রকাশ করেছে 84000: Translating the Words of the Buddha। ভুটানের খ্যাতিমান বৌদ্ধ গুরু Dzongsar Jamyang Khyentse Rinpoche প্রতিষ্ঠিত এই প্রকল্পের লক্ষ্য তিব্বতি ভাষায় সংরক্ষিত বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ আধুনিক ভাষায় অনুবাদ করা।
Ven. Thubten Chonyi জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিদিন তিনটি অধিবেশনে ৩২ অধ্যায়বিশিষ্ট সূত্রটি সমবেতভাবে আবৃত্তি করবেন। পুরো অনুষ্ঠান ইউটিউব ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ অনুসারীরা অনলাইনে অংশ নিতে পারেন।
বৌদ্ধ সূত্র পাঠে বিশ্বব্যাপী অংশগ্রহণের আহ্বান
বৌদ্ধ সূত্র পাঠে বিশ্বব্যাপী অংশগ্রহণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের Sravasti Abbey। আগামী ২৭–৩১ মে অনুষ্ঠিতব্য বিশেষ ধর্মীয় আয়োজনে প্রথমবারের মতো ইংরেজি ভাষায় সম্পূর্ণ আবৃত্তি করা হবে মহাযান বৌদ্ধধর্মের প্রাচীন বৌদ্ধ সূত্র The Perfection of Wisdom in Eight Thousand Lines। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের সব অধিবেশন ইউটিউব ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ অনুসারী, গবেষক ও সাধারণ মানুষ অনলাইনে অংশ নিতে পারেন। সাগা দাওয়া দুচেন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানকে বৌদ্ধধর্মের বিশ্বব্যাপী বিস্তারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং রেজিষ্ট্রেশন করার জন্য লিংকে ক্লিক করুন: রেজিষ্ট্রেশন করুন এখানে-
অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন Ven. Konchog Norbu। তিনি বলেন, “ইংরেজি ভাষায় এই প্রথম পূর্ণাঙ্গ সূত্র আবৃত্তি বৌদ্ধধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এটি শুধু পাঠ নয়, বরং জীবন্ত ধর্মীয় অভিজ্ঞতা।”
এদিকে, এই অনুষ্ঠানটি Sravasti Abbey-এর নতুন বুদ্ধ হলের আনুষ্ঠানিক অভিষেক হিসেবেও বিবেচিত হচ্ছে। কর্তৃপক্ষের মতে, পশ্চিমা ভিক্ষু-ভিক্ষুণীদের দ্বারা ইংরেজিতে এই প্রাচীন বৌদ্ধ সূত্র আবৃত্তি পশ্চিমে বৌদ্ধধর্ম বিস্তারের এক নতুন মাইলফলক।
২০০৩ সালে মার্কিন ভিক্ষুণী Ven. Thubten Chodron এই বিহার প্রতিষ্ঠা করেন। এটি যুক্তরাষ্ট্রে পশ্চিমা ভিক্ষু-ভিক্ষুণীদের জন্য প্রতিষ্ঠিত প্রথম তিব্বতি বৌদ্ধ বিহার হিসেবে পরিচিত। তাঁর পবিত্রতা দালাই লামা প্রাচীন শ্রাবস্তী নগরীর নাম অনুসারে বিহারটির নামকরণ করেন।
আরো পড়ুন>>