হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ

উখিয়া প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত ছয় মাস বয়সী শিশু অভ্রনীল বড়ুয়ার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ), উখিয়া শাখা। সংগঠনটির উদ্যোগে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগৃহীত অর্থ শিশুটির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হৃদরোগে আক্রান্ত অভ্রনীল বড়ুয়া কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না গ্রামের বাসিন্দা। তার বাবা সুমন বড়ুয়া। জন্মের পর থেকেই শিশুটি বিভিন্ন ধরনের হৃদ্‌রোগজনিত জটিলতায় ভুগছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য সে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হেলথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির চিকিৎসায় সহযোগিতার অংশ হিসেবে শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বাবৌযুপ, উখিয়া শাখার উদ্যোগে সংগৃহীত ১ লাখ ১০ হাজার ৮০ টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অভ্রনীলের ঠাকুমা পরুনা বড়ুয়া সংগৃহীত অর্থ গ্রহণ করেন।

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ

অর্থ সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবৌযুপ-উখিয়া শাখার উপদেষ্টা রাজেন্দ্র বড়ুয়া, সভাপতি ও সাংবাদিক পলাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক মধু বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক বড়ুয়া যীশু, সহ-সমাজকল্যাণ সম্পাদক সুরেশ বড়ুয়া, সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শুভ্র বড়ুয়া বাবুসহ সংগঠনের নির্বাহী সদস্য কাকন বড়ুয়া, উৎসব বড়ুয়া এবং অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বাবৌযুপ-উখিয়া শাখার সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া বলেন, অভ্রনীলের চিকিৎসায় সহায়তার জন্য সংগঠনের জাতীয় কমিটি, চট্টগ্রাম অঞ্চল ও সিলেট অঞ্চলের নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, “অভ্রনীলের চিকিৎসার জন্য মানবিক এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সহায়তা শুধু আর্থিক সহযোগিতা নয়, এটি আমাদের সামাজিক দায়বদ্ধতারও প্রকাশ।”

তিনি আরও বলেন, সম্মিলিত সহযোগিতা ও শুভকামনার মাধ্যমে অভ্রনীল দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসবে—এটাই সবার প্রত্যাশা।

সহায়তা প্রদান শেষে উপস্থিত সদস্যরা শিশুটির দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে পুণ্যদান করেন। একই সঙ্গে জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

আরো পড়ুন>>: হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *