বুদ্ধধর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: বুদ্ধধর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি বিশেষ লাইভ সংলাপ আয়োজন করতে যাচ্ছে লন্ডনের জ্যাময়াং বুদ্ধিস্ট সেন্টার (Jamyang Buddhist Centre) এবং সায়েন্স অ্যান্ড উইজডম লাইভ। আগামী ২০ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে ‘এআই নিয়ে ভাবনা কি আমাদের নিজেদের চিনতে সাহায্য করবে?’ (Can Thinking About AI Help Us Understand Our Selves?) শীর্ষক বিষয়ের ওপর আলোচনা করা হবে। অনুষ্ঠানটি লন্ডনে সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি অনলাইনেও উপভোগ করা যাবে।

বুদ্ধধর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: বুদ্ধ ও বিজ্ঞানের মেলবন্ধনে কৃত্রিম বুদ্ধিমত্তা
জ্যাময়াং বুদ্ধিস্ট সেন্টার জানিয়েছে, এই সংলাপে আলোচক হিসেবে থাকবেন সেন্টারের আবাসিক শিক্ষক গেশে তেনজিন নামডাক এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক অধ্যাপক মারে শানাহান। আলোচনাটি সঞ্চালনা করবেন ‘বুদ্ধিজম অ্যান্ড এআই ইনিশিয়েটিভ’-এর ক্রিস স্ক্যামেল। আয়োজকদের মতে, আধুনিক প্রযুক্তির এই যুগে বুদ্ধধর্ম ও বিজ্ঞানের ঐতিহ্য কীভাবে আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে, তা নিয়ে এই সংলাপে আলোকপাত করা হবে।
বুদ্ধধর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা: আলোচনার মূল বিষয়বস্তু
- এই সংলাপে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন জটিল দিক নিয়ে প্রশ্ন তোলা হবে, যেমন:
- এআই-এর সাথে কথা বলা কেন অন্য কোনো মানুষের সাথে কথা বলার মতো মনে হয়?
- এই সিস্টেমের কি কোনো বোধ বা উপলব্ধি আছে?
- এটি কি ভবিষ্যতে সচেতন হয়ে উঠতে পারে?
বিশেষজ্ঞ আলোচকবৃন্দের পরিচিতি
গেশে তেনজিন নামডাক: জ্যাময়াং বুদ্ধিস্ট সেন্টারের আবাসিক শিক্ষক। তিনি দালাই লামার কাছ থেকে দীক্ষা নিয়েছেন এবং সেৱা জে মঠ থেকে ২০ বছর মেয়াদী ‘গেশে’ ডিগ্রি অর্জন করেছেন।
অধ্যাপক মারে শানাহান: ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এমেরিটাস অধ্যাপক এবং গুগল ডিপমাইন্ডের প্রিন্সিপাল সায়েন্টিস্ট। এআই, কম্পিউটেশনাল নিউরোসায়েন্স এবং মনের দর্শন নিয়ে তার ব্যাপক গবেষণা রয়েছে।
ক্রিস স্ক্যামেল (সঞ্চালক): ‘বুদ্ধিজম অ্যান্ড এআই ইনিশিয়েটিভ’-এর সহ-প্রতিষ্ঠাতা।
বুদ্ধধর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্ত: অনুষ্ঠানের সময়সূচী
সংলাপটি লন্ডন সময় ২০ জুন সন্ধ্যা ৬:৩০ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে। বিভিন্ন স্থানের সময় অনুযায়ী এটি নিম্নরূপ:
- নিউ দিল্লি: রাত ১১টা (২০ জুন)
- আমস্টারডাম, বার্লিন, প্যারিস: সন্ধ্যা ৭:৩০ (২০ জুন)
- নিউ ইয়র্ক, মন্ট্রিয়ল: দুপুর ১:৩০ (২০ জুন)
- লস অ্যাঞ্জেলেস: সকাল ১০:৩০ (২০ জুন)
- বাংলাদেশে: রাত ১১টা ৩০ মিনিট (২০ জুন)।
কনফারেন্সটি কিভাবে হবে
অনুষ্ঠানটিতে সশরীরে উপস্থিত থাকা এবং অনলাইন অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বের সুযোগ থাকবে। বিস্তারিত তথ্য এবং নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন।
রেজিষ্ট্রেশন করতে নিচের Apply Now বাটনে ক্লিক করুন-
উল্লেখ্য, ‘সায়েন্স অ্যান্ড উইজডম লাইভ’ হলো জ্যাময়াং বুদ্ধিস্ট সেন্টারের একটি প্রকল্প, যা মাইনড অ্যান্ড লাইফ ইউরোপের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ধ্যান অনুশীলনকারী এবং বিজ্ঞানীদের মধ্যে সেতুবন্ধন তৈরির কাজ করে যাচ্ছে। এটি সমসাময়িক সমাজের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও বৌদ্ধ দর্শনের সমন্বয়ে নৈতিক সমাধানের পথ খোঁজার প্রয়াস চালায়।
আরো পড়ুন>>: বুদ্ধধর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক লন্ডনে কনফারেন্স: যোগ দিতে রেজিষ্ট্রেশন করুন- ইটালির রোমে বৌদ্ধধর্ম সহ ৫ ধর্মের আন্তর্জাতিক সম্মেলন
- পাকিস্তানে বৌদ্ধ ঐতিয্য রক্ষায় আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন
- জার্মানিতে বৌদ্ধধর্ম ও খৃষ্টান ধর্মীয় আন্তর্জাতিক সম্মেলন
- অস্ট্রিয়ায় বৌদ্ধধর্ম ও AI বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স
- স্পেনে ফ্রি বৌদ্ধ কনফারেন্স: যোগ দিন আপনিও
- Buddhist-Christian studies conference 2026: Registration Opens in Hamburg
- Rangkut Banashram: The Ancient Buddhist Pilgrimage Site of Ramu Linked to Emperor Ashoka