ইছামতী ধাতুচৈত্য বিহারে অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ইছামতী ধাতুচৈত্য বিহারে ‘বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায় গ্রুপ’-এর উদ্যোগে অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। “শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং মানবতা, মৈত্রী ও করুণার বাণীকে বুকে ধারণ করে অসহায় ও অনাথ শিশুদের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায় গ্রুপ’।

আজ ২৬ জুন ২০২৬, রোজ শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী ইছামতী ধাতুচৈত্য বিহার কমপ্লেক্সে এক মানবিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী (বই, খাতা, কলম ইত্যাদি) বিতরণ করা হয়।

ইছামতী ধাতুচৈত্য বিহারে অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মহামুনি তীর্থ পরিক্রমা ২০২৬, স্বল্প খরচে ভারতে তীর্থ ভ্রমনে যেতে যোগাযোগ করুন আজই

অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ইছামতী ধাতুচৈত্য বিহারের সম্মানিত অধ্যক্ষ পূজনীয় স্বরূপানন্দ থেরো মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাঙ্গুনিয়া থানার বেতাগী গ্রামের কৃতি সন্তান এবং ‘বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায় গ্রুপ’-এর অন্যতম মডারেটর বাবু তমাল বড়ুয়া। তিনি তার বক্তব্যে বলেন: “প্রতিটি শিশুর হাতে শিক্ষার আলো পৌঁছে দিয়ে একটি সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়া আমাদের লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের এই প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।”

ইছামতী ধাতুচৈত্য বিহারে অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।
ইছামতী ধাতুচৈত্য বিহারে অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

ফেইজবুক ভিত্তিক ”বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায় গ্রুপ” এর এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ইছামতী গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষক বাবু অমল কান্তি বড়ুয়া।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের অত্যন্ত নিষ্ঠাবান ও প্রশংসনীয় ব্যক্তিত্ব বাবু তাপস বড়ুয়া, বাবু লিটন বড়ুয়া এবং অন্তর মুৎসুদ্দী সহ স্থানীয় বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতেই এই আয়োজন। তারা সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই মিলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিই এবং প্রতিটি শিশুর মুখে হাসি ফোটাই।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিহারের অধ্যক্ষ পূজনীয় স্বরূপানন্দ থেরো মহোদয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনাথ ও অসহায় শিশুদের হাতে নতুন শিক্ষা সামগ্রী তুলে দেন। নতুন বই-খাতা হাতে পেয়ে শিশুদের মুখে এক টুকরো মলিন হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

আরো পড়ুন>>: ইছামতী ধাতুচৈত্য বিহারে অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপিরাইট সংরক্ষিত!!