বিশ্ব শান্তি পুরষ্কার – ২০২৬-এ ভূষিত হলেন Venerable Bhikkhu Paññākāra

বিশ্ব শান্তি পুরষ্কার – ২০২৬-এ ভূষিত হলেন Venerable Bhikkhu Paññākāra। বিশ্বজুড়ে শান্তির বার্তা প্রচার ও অহিংসার পথে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড ২০২৬’ (World Peace Award 2026)-এর জন্য মনোনীত হয়েছেন বিশ্ব শান্তি পদযাত্রার (Walk for Peace) পথিকৃৎ, পরম শ্রদ্ধেয় ভিক্ষু প্রজ্ঞাকার (Venerable Bhikkhu Paññākāra)।

আগামী ২১ থেকে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত সুইডেনের ঐতিহাসিক স্টকহোম কনসার্ট হলে (Stockholm Concert Hall) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ‘ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড কনফারেন্স ২০২৬’ বা বিশ্ব শান্তি পুরষ্কার সম্মেলন ২০২৬। এই বর্ণাঢ্য সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ সম্মাননা তুলে দেওয়া হবে।

বিশ্ব শান্তি পুরষ্কার- ২০২৬-এ ভূষিত হলেন Venerable Bhikkhu Paññākāra

Walk for Peace এর অফিশিয়াল ফেইজবুক পেইজ একটি ফটোকার্ড শেয়ার করে বিস্তারিত জানিয়ে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দীর্ঘদিনের মানবিক সেবা, অহিংসা ও করুণার আদর্শ প্রচার এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তাঁকে এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

বিশ্ব শান্তি পুরষ্কার: আয়োজক কমিটি

ইউরোপের ‘ইউনিয়ন অব থাই সংঘ’ (Union of Thai Sangha of Europe), বুদ্ধারাম বিহার এবং সুইডেনের ‘কমিটি ফর দ্য ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি আন্তর্জাতিক সহযোগিতা, আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং টেকসই উন্নয়নের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আন্তঃধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, এই আন্তর্জাতিক পুরস্কারটি স্বতন্ত্রভাবে পরিচালিত এবং এটি নোবেল শান্তি পুরস্কার থেকে সম্পূর্ণ ভিন্ন একটি সম্মাননা।

আমেরিকা, কানাডা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ ‘শান্তি পদযাত্রা’ (Walk for Peace) পরিচালনার মাধ্যমে ভিক্ষু প্রজ্ঞাকার মৈত্রী ও অহিংসার যে বার্তা ছড়িয়ে দিয়েছেন, তা আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তাঁর এই অর্জন কেবল ব্যক্তিগত নয়, বরং বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির প্রচারক সকল সাধক ও সহযাত্রীদের জন্য এক বিশাল প্রাপ্তি।

এই মহতী অর্জন প্রসঙ্গে আয়োজক ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে বলা হয়, “এই পুরস্কার কেবল ভিক্ষু প্রজ্ঞাকার মহোদয়ের একক অর্জন নয়; এটি বিশ্বের সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ এবং তাঁদের সহযাত্রীদের প্রতি উৎসর্গীকৃত, যারা এই দীর্ঘ যাত্রায় আত্মিকভাবে পাশে ছিলেন।”

এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শান্তি ও করুণার পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরো পড়ুন>>: বিশ্ব শান্তি পুরষ্কার – ২০২৬-এ ভূষিত হলেন Venerable Bhikkhu Paññākāra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপিরাইট সংরক্ষিত!!