তীর্থ যাত্রা ২০২৬: আসন্ন শীত মৌসুমে ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র তীর্থস্থানসমূহ দর্শনের উদ্দেশ্যে তীর্থ যাত্রা ২০২৬ আয়োজন করেছে “মহামুনি তীর্থ পরিক্রমা”। আগামী ১৫ নভেম্বর ২০২৬ ইংরেজি (রবিবার) দুপুর ৪ ঘটিকায় চট্টগ্রাম থেকে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই ‘মহামুনি তীর্থ পরিক্রমা ২০২৬’। সম্পূর্ণ ধর্মীয় আবহে এবং ব্যবসায়িক হীনমন্যতা পরিহার করে কেবল সেবার মনোভাব নিয়ে এই পরিক্রমার আয়োজন করা হয়েছে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।
এবারের মহামুনি তীর্থ পরিক্রমার প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সমাজসেবক খোকন বড়ুয়া (বাহির সিগন্যাল, পশ্চিম বড়ুয়া পাড়া, চান্দগাঁও)। তীর্থ পরিক্রমার সার্বিক তত্ত্বাবধানে ধর্ম উপদেষ্টা হিসেবে দিক-নির্দেশনা দিচ্ছেন চট্টগ্রামের চন্দনাইশ পৌর সদরের দক্ষিণ জোয়ারা পরমানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কে. জ্যোতিমিত্র থের। এছাড়া তীর্থ ভাষ্যকার হিসেবে থাকছেন আনন্দ মোহন বড়ুয়া এবং সহকারী পরিচালক হিসেবে যুক্ত আছেন হিরন্ময় বড়ুয়া ও মিস্টার আলুঙওয়ে রাখাইন।

তীর্থ যাত্রা ২০২৬: দর্শনীয় স্থানসমূহ
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই পরিক্রমায় ভারতের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানসমূহ দর্শন করানো হবে:
- বুদ্ধগয়া: মূল মন্দির, বজ্রাসন ও মহাবোধি বৃক্ষ, সন্ত মহাস্থান, সুজাতার গৃহ ও পায়েসান্ন দানের স্থান।
- সারনাথ: বুদ্ধের দন্তধাতু দর্শন, মূল গন্ধকুটি বিহার, সারনাথ স্তূপ ও ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা স্থান।
- সাংকাশ্য নগর: বুদ্ধের স্বর্গ থেকে অবতরনের স্থান।
- শ্রাবস্তী: জেতবন বিহার ও অঙ্গুলিমালের গুহা।
- কুশীনগর: মহাপরিনির্বাণ স্থান।
- বৈশালী, নালন্দা বিশ্ববিদ্যালয় এবং রাজগীর (বেণুবন বিহার, বিম্বিসার রাজার কারাগার ও শান্তি স্তূপ)।
অন্যান্য আকর্ষণীয় স্থান
উল্লেখিত ধর্মীয় তীর্থস্থান ছাড়াও কলকাতার পাতাল রেল ও জাদুঘর, আগ্রার তাজমহল, দিল্লির বিখ্যাত লোটাস টেম্পল, ইন্ডিয়া গেট এবং কাশ্মীরের শ্রীনগর, গুলমার্গ ও পহেলগামের মতো দর্শনীয় স্থানগুলো পরিভ্রমণ করবে এই তীর্থযাত্রী দল।
তীর্থ যাত্রা ২০২৬: ভ্রমণ খরচ ও সুযোগ-সুবিধা
আয়োজক কমিটির প্রধান পরিচালক খোকন বড়ুয়া জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সুবিধার্থে এবার অত্যন্ত সাশ্রয়ী মূল্যে তীর্থ ভ্রমণের সুব্যবস্থা করা হয়েছে। যাতায়াত ভাড়া, বিশ্রামাগার, দুই বেলা আহার এবং সকাল-বিকালের নাস্তাসহ জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা। এছাড়া তীর্থযাত্রীদের সহযোগিতায় যৌথভাবে ৪টি মহাসংঘদানের ব্যবস্থাও থাকবে। প্রাকৃতিক বা রাজনৈতিক কোনো কারণে প্রয়োজন হলে কর্তৃপক্ষ ভ্রমণ সূচি পরিবর্তন করতে পারবেন।
তীর্থ যাত্রা ২০২৬: নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র
ভ্রমণে আগ্রহী পুণ্যার্থীদের নিবন্ধনের জন্য জরুরি কাগজপত্র যেমন—পাসপোর্ট, ভিসার জন্য ২ কপি রঙিন ছবি (২” × ২”), ১ কপি স্ট্যাম্প সাইজ ছবি, আইডি কার্ড, বিদ্যুৎ বিল এবং জায়গার খতিয়ানের ফটোকপি জমা দিতে হবে। নতুন পাসপোর্ট ও রিনিউ করার জন্য বিশেষ সহযোগিতার আশ্বাস দিয়েছেন চান্দগাঁও বাহির সিগন্যাল পশ্চিম বড়ুয়া পাড়ার বিশিষ্ট ব্যক্তিত্ব টুনি বড়ুয়া (মোবাইল: ০১৬৪৭-১১২১১৪)।
যোগাযোগ ও আঞ্চলিক প্রতিনিধিগণ
দেশের বিভিন্ন অঞ্চলের পুণ্যার্থীদের সুবিধার্থে নির্দিষ্ট অঞ্চলের প্রতিনিধিদের নম্বর প্রকাশ করা হয়েছে:
- চট্টগ্রাম (প্রধান শাখা): বাবু বিভূতি রঞ্জন বড়ুয়া (০১৬১৯-৬১৭১২৬), বাবু দীনেশ বড়ুয়া (০১৮২৯-৮০৯৭০৮), রেখা বড়ুয়া (০১৮১২-৪৫৪৭६২), মানস কান্তি বড়ুয়া (লোহাগাড়া: ০১৮১৭-৭৬৬০০২), সমীরন বড়ুয়া (০১৮১৮-১৮০১৭১), সবুজ বড়ুয়া (০১৮৩৮-৪৬০৮৮৫)।
- কক্সবাজার: ক্যক্য মাছ বাজার (০১৬১৬-৪৮৪৭৭০), মিস উসামি বাবুশী স্টোর (০১৬১৯-৭২১৮১০), মিসেস নূপুর বড়ুয়া (রামু: ০১৬২৭-৭৯০২৭৩), সাংমাং (খুরুশকুল: ০১৮৬৪-৬০২২৭৯)।
- চকরিয়া: বাবু তাপস বড়ুয়া (০১৬০৮-৬৫৬৯১৭), বাবু বাবুন বড়ুয়া (০১৭৭১-৫২২৫৯৬)।
- রাঙ্গামাটি: ইন্টোমনি চাকমা (০১৫৫৭-৪১৯৪১৩), মিসেস মুনমুন (০১৫৩৩-৩৬৪৭৭৭)।
- মহেশখালী: মি. শিবু (০১৮৩১-৯৫৪৩৮৯)।
- উখিয়া: শিমুল বড়ুয়া উনন (প্রধান সম্পদাক ও প্রকাশ, বৌদ্ধবার্তা), (০১৮২৯-৬২৮৩৭৮)
প্রধান আয়োজক খোকন বড়ুয়া সকল ধর্মপ্রাণ বৌদ্ধ পুণ্যার্থী ও সুধীবৃন্দকে এই পুণ্যময় মহোৎসবে শামিল হয়ে পুণ্য সঞ্চয় করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। “একটি সফলতার পিছনে অনেকের কিছু বিসর্জন দিতে হয়”—এই মূলমন্ত্রকে ধারণ করে তারা যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর।
আরো পড়ুন>>: তীর্থ যাত্রা ২০২৬: বাংলাদেশ থেকে ভারত তীর্থ যাত্রায় যেতে যোগাযোগ করুন