কলকাতায় বুদ্ধ জয়ন্তী ও অস্ট্রেলিয়ান ভিক্ষুর জন্মজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক | কলকাতা

কলকাতায় বুদ্ধ জয়ন্তী ও অস্ট্রেলিয়ান ভিক্ষু রাজপণ্ডিত বিমলানন্দ মহাথেরোর ৬৯তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। গত ২৭ মে কলকাতার উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম দীগবেড়িয়া জ্ঞানালংকার বৌদ্ধ সংঘ কর্তৃক বুদ্ধ জয়ন্তি ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন অধিবাসী পরম পূজনীয় মহাসংঘনায়ক রাজকীয় পণ্ডিত বিমলানন্দ মহাথেরোর ৬৯তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে।

কলকাতায় বুদ্ধ জয়ন্তী ও অস্ট্রেলিয়ান ভিক্ষু রাজপণ্ডিত বিমলানন্দ মহাথেরোর ৬৯তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মধ্যমগ্রাম জ্ঞানালঙ্কার বৌদ্ধ সংঘে এক বিশেষ ধর্মীয় আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সংঘরাজ পণ্ডিত রতনজ্যোতি মহাথেরো, উপসংঘরাজ পূজনীয় ধর্মরতন মহাথেরো, ডক্টর রতনশ্রী মহাথেরো, ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, আনন্দ মহাথেরো, বুদ্ধরক্ষিত মহাথেরো এবং ডক্টর কাচ্চায়ন মহাথেরোসহ বিশিষ্ট ভিক্ষুসংঘ।

কলকাতায় বুদ্ধ জয়ন্তী ও অস্ট্রেলিয়ান ভিক্ষু রাজপণ্ডিত বিমলানন্দ মহাথেরোর ৬৯তম জন্মজয়ন্তী উদযাপন

অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজনীয় বিমলানন্দ মহাথেরোকে ফুলেল শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন মধ্যমগ্রাম জ্ঞানালঙ্কার বৌদ্ধ সংঘের প্রধান পরম পূজনীয় জ্ঞানালঙ্কার মহাথেরো এবং টালিগঞ্জ বৌদ্ধ সমিতির সভাপতি শ্রী আশীষ বড়ুয়া।

কলকাতা ও মধ্যমগ্রামের টালিগঞ্জ দিগবেদীয়া বৌদ্ধ সংঘ এবং মুর অ্যাভিনিউ বৌদ্ধ সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা মহাসংঘনায়ক বিমলানন্দ মহাথেরোর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে বিশ্বব্যাপী সদ্ধর্মের প্রচার ও প্রসারে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, মহাসংঘনায়ক বিমলানন্দ মহাথেরো দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিসরে বৌদ্ধ ধর্মের শিক্ষা, মানবকল্যাণ এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্ব ও ধর্মীয় অবদান নতুন প্রজন্মকে সদ্ধর্ম চর্চায় উদ্বুদ্ধ করছে। অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপাসক-উপাসিকাসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন>>: কলকাতায় বুদ্ধ জয়ন্তী ও অস্ট্রেলিয়ান ভিক্ষুর জন্মজয়ন্তী উদযাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *