উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় আক্রান্ত ৮২ বছর বয়সী শ্রদ্ধাসেন ভিক্ষুকে একটি সার্জিকেল বেড দান করা হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-উখিয়ার উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
৫ অক্টোবর সন্ধ্যায় উখিয়ার পূর্ব ভালুকিয়া গ্রামে তাঁর হাতে সার্জিকেল বেডটি তুলে দেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়ার নেতৃবৃন্দ।
জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শ্রদ্ধাসেন ভিক্ষু বর্তমানে শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম। দীর্ঘসময় শক্ত বিছানায় শুয়ে থাকার পাশাপাশি গরমের কারণে তাঁর পিঠ ও কোমরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হচ্ছিল। বিষয়টি জানতে পেরে তাঁর শারীরিক কষ্ট কিছুটা লাঘব এবং প্রয়োজনীয় আরাম নিশ্চিত করতে সার্জিকেল বেড দেওয়ার উদ্যোগ নেয় সংগঠনটি।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় শ্রদ্ধাসেন ভিক্ষুর অসুস্থতার খবর পেয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়ার উপদেষ্টা রাজেন্দ্র বড়ুয়া, প্রভাষক রনজিত বড়ুয়া, সভাপতি ও সাংবাদিক পলাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক মধু বড়ুয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক সুরেশ বড়ুয়াসহ সংগঠনের কয়েকজন নেতা তাঁর নিজ গ্রাম ভালুকিয়ায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সেসময় তাঁর শারীরিক অসুস্থতা ও প্রয়োজনীয় চিকিৎসা-সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। পরবর্তীতে তাঁর প্রয়োজনের কথা বিবেচনা করে সার্জিকেল বেড প্রদানের উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়ার নেতৃবৃন্দ বলেন, অসুস্থ, প্রবীণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের প্রয়োজনের সময়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আরো পড়ুন>>: অসুস্থ শ্রদ্ধাসেন ভিক্ষুর পাশে দাঁড়াল বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া- আন্তর্জাতিক পাঠকের জন্য ইংরেজিতে ৪৫ খণ্ডের ত্রিপিটক প্রকাশের উদ্যোগ থাইল্যান্ডের
- হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
- প্রতিবন্ধীদের জন্য সাশ্রয়ী রোবোটিক হাত, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন লাবলু বড়ুয়া
- GKS Undergraduate Scholarship 2027: Fully Funded Study Opportunity in South Korea
- Full Funded Research Placement in Spain for Bachelor’s and MSc Students – CRG 2027