ব্রাজিল বনাম মিশর লাইভ খেলা: শেষ মুহূর্তের প্রস্তুতি যুদ্ধ!

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং রেকর্ড সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর। গত ম্যাচে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে দারুণ ফর্মে আছে সেলেসাওরা, অন্যদিকে রাশিয়াকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী ফারাওরাও।

ব্রাজিল বনাম মিশর লাইভ খেলা: খেলার সময় ও ভেন্যু

  • তারিখ: ৭ জুন, ২০২৬ (বাংলাদেশ সময় অনুযায়ী)
  • সময়: ভোর ৪:০০ টা** (বাংলাদেশ সময়)
  • ভেন্যু: হান্টিংটন ব্যাংক ফিল্ড (ক্লিভল্যান্ড, ওহাইও, যুক্তরাষ্ট্র)

ব্রাজিল বনাম মিশর লাইভ খেলা: কোথায় দেখতে পাবেন?

ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন নিচের প্ল্যাটফর্মগুলোতে:

  • টেলিভিষণ চ্যানেল: ESPN Deportes (ইউএসএ), TV Globo (ব্রাজিল)
  • লাইভ স্ট্রিম: Fubo TV, ESPN Select এবং ওয়ান স্পোর্টস (ON Sport) ও আবু ধাবি স্পোর্টসের মতো আঞ্চলিক স্পোর্টস অ্যাপ বা স্ট্রিমিং সাইটে ম্যাচটি দেখা যাবে।

লাইভ স্কোর দেখতে লিংকে ক্লিক করুন-

ব্রাজিল বনাম মিশর লাইভ খেলা: সম্ভাব্য একাদশ (Lineups)

ইনজুরির কারণে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র এই ম্যাচে থাকছেন না। তবে ভিনিসিয়াস, রাফিনহারা থাকছেন আক্রমণের দায়িত্বে। অন্যদিকে মিশরের হয়ে ফিরছেন তাদের সেরা তারকা মোহাম্মদ সালাহ।

  • ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-৩-৩): আ্যালিসন বেকার (গোলরক্ষক); ওয়েসলি ফ্রান্সা, মার্কুইনহোস, রজার ইবানেজ, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রাফিনহা, ইগর থিয়াগো, ভিনিসিয়াস জুনিয়র।
  • মিশরের সম্ভাব্য একাদশ (৪-৩-৩): মোস্তফা শোবেইব (গোলরক্ষক); মোহামেদ হানি, ইয়াসের ইব্রাহিম, আহমেদ ফাতুহ; মোহনান্দ লাশিন, মারওয়ান আত্তিয়া, হামদি ফাথি; মোহামেদ সালাহ, ওমর মারমুশ, ত্রেজেগে।

হেড-টু-হেড (H2H) পরিসংখ্যান

পরিসংখ্যানের দিক থেকে মিশর কখনোই ব্রাজিলের বিপক্ষে সুবিধা করতে পারেনি। ফুটবল ইতিহাসের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের দাপট একচেটিয়া:

  • মোট ম্যাচ: ৬টি
  • ব্রাজিলের জয়: ৬টি
  • মিশরের জয়: ০টি
  • ড্র: ০টি

সর্বশেষ ২০১১ সালের দেখায় ব্রাজিল ২-০ গোলে জয় পেয়েছিল। তবে সালাহ-মারমুশদের বর্তমান মিশর দল যেকোনো বড় দলকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে।

আপনার প্রেডিকশন কী? আজ কি ব্রাজিল তাদের জয়ের ধারা বজায় রাখবে, নাকি মিশর প্রথমবার সেলেসাওদের বিপক্ষে কোনো অঘটন ঘটাবে? কমেন্টে জানান!

আরো পড়ুন>> : ব্রাজিল বনাম মিশর লাইভ খেলা: শেষ মুহূর্তের প্রস্তুতি যুদ্ধ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *