নিজস্ব প্রতিবেদক | বৌদ্ধবার্তা
চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া উপজেলার পূণ্যতীর্থ ডলুকুল ধর্ম্মাংকুর বিহারে নারিশ্চা করুণা যুব সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দিবারাত্রির ৫ দিনব্যাপী পবিত্র পট্ঠান পাঠ। অনুষ্ঠানের মাধ্যমে ধর্মপ্রাণ উপাসকরা প্রয়াত চিত্তরঞ্জন বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি এবং মমতাময়ী নিরবালা বড়ুয়া’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীলজ্যোতি মহাস্থবির, এবং উদ্বোধক ছিলেন শীলমিত্র ভিক্ষু। এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজানসহ বিভিন্ন বিহারের বিশিষ্ট স্থবির ও ভিক্ষুগণ, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জে. বি. এস আনন্দবোধি স্থবির এবং নারিশ্চা করুণা যুব সংগঠনের সভাপতি শিবলু বড়ুয়া।
এই পাঁচদিনব্যাপী পট্ঠান পাঠের মধ্যে থাকবে বৈকালিক অষ্টপরিস্কারসহ সংঘদান। ১৬ মার্চ ২০২৬ সোমবার বুদ্ধ কীর্তনসহ রেলী অনুষ্ঠিত হবে। আয়োজনের দায়িত্বে ছিলেন নারিশ্চা সদ্ধর্মজ্যোতি বিহারের সেবা কমিটি, দায়াক-দায়িকাবৃন্দ এবং নারিশ্চা করুণা যুব সংগঠন।