মহান শহীদ ও মাতৃভাষা দিবসে বাবৌযুপ-উখিয়ার শ্রদ্ধাঞ্জলি

উখিয়া প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাবৌযুপ-উখিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক রনজিত বড়ুয়া, সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক মধু বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক রাজিব বড়ুয়া রাজু এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক সুরেশ বড়ুয়া। তাঁরা ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

মহান শহীদ ও মাতৃভাষা দিবসে বাবৌযুপ-উখিয়ার শ্রদ্ধাঞ্জলি

বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় রফিক, সালাম, বরকত, জব্বারসহ অসংখ্য ভাষাসৈনিক জীবন উৎসর্গ করেন। তাঁদের আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এবং জাতি পায় আত্মমর্যাদার নতুন দিগন্ত।

পরবর্তীতে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সাল থেকে দিনটি বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *