বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া শাখার জরুরি সভা অনুষ্ঠিত

উখিয়া প্রতিনিধি:
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া উপজেলা শাখার উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকাল ৩টায় দক্ষিণ মরিচ্যার ৭১ কনভেনশন হলরুমে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া এবং সঞ্চালনা করেন সম্পাদক মধু বড়ুয়া। সভার শুরুতে নমো ত্রিরত্নায় উচ্চারণের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া শাখার জরুরি সভা অনুষ্ঠিত

সভায় প্রথমে বিগত সভার কার্যবিবরণী পাঠ করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। পরবর্তীতে বার্ষিক প্রীতিভোজন, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্যরা অনুষ্ঠানকে সফল ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।

এছাড়া ২০২৬ খ্রিস্টাব্দের কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে একাধিক দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া শাখার জরুরি সভা অনুষ্ঠিত

সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া শাখার উপদেষ্টা নির্বাচন ও অনুমোদনের বিষয়েও আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সবশেষে বিবিধ বিষয় নিয়ে আলোচনা শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *