মালয়েশিয়ায় বৌদ্ধ সম্মেলন ২০২৭, গবেষণাপত্র আহ্বান

বুদ্ধবার্তা ডটকম ডেস্ক: আন্তর্জাতিক পর্যায়ে বৌদ্ধ জ্ঞানচর্চা, গবেষণা ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘ধর্মা বুড্ডিস্ট ইউনিসন (DBU) গ্লোবাল বুদ্ধিস্ট কনফারেন্স’ এবং ষষ্ঠ ‘ওয়ার্ল্ড অ্যালায়েন্স অব বুড্ডিস্টস (WAB) গ্লোবাল বুদ্ধিস্ট কংগ্রিগেশন ২০২৭’। সম্মেলন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ গবেষক, শিক্ষাবিদ, ভিক্ষুসংঘ, বৌদ্ধনেতা ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে ২০২৭ পর্যন্ত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘Wisdom Guides the Future, Compassion Warms the Heart: Prajna and Karuna for an Age of Transformation’। বাংলায় যার অর্থ— ‘প্রজ্ঞা ভবিষ্যতের পথ দেখায়, করুণা হৃদয়কে উষ্ণ করে: পরিবর্তনের যুগে প্রজ্ঞা ও করুণা’।

আধুনিক বিশ্বের পরিবর্তনশীল বাস্তবতায় বুদ্ধের প্রজ্ঞা ও করুণার শিক্ষার প্রাসঙ্গিকতা তুলে ধরা এবং বৌদ্ধ দর্শন, নৈতিকতা, আধ্যাত্মিকতা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করাই এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।

গবেষণাপত্রের জন্য নির্ধারিত পাঁচটি বিষয়

সম্মেলনে গবেষণাপত্র আহ্বানের জন্য পাঁচটি বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলো হলো—

১. বৌদ্ধ সংগঠনের স্থায়িত্ব ও সুশাসন: আধ্যাত্মিক সততা, প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব এবং করুণাময় প্রশাসনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা।

২. ডিজিটাল যুগে প্রকৃত ধর্মের সুরক্ষা: প্রজ্ঞা, নৈতিক সততা ও দায়িত্বশীল যোগাযোগের মাধ্যমে বুদ্ধধর্মের বিশুদ্ধতা সংরক্ষণ।

৩. অর্জনের ঊর্ধ্বে আধ্যাত্মিক সাধনা: আত্মনিবেদিত সেবা, আধ্যাত্মিক অনুশীলন এবং সংঘের প্রকৃত লক্ষ্য ও আদর্শ। (শুধু ভিক্ষুসংঘের সদস্যদের জন্য)

৪. ব্যক্তিগত সাধনা থেকে সম্মিলিত অর্জন: ধর্মের প্রচার-প্রসার ও সকল প্রাণীর কল্যাণে সংঘ ও গৃহীদের মধ্যে সম্প্রীতিপূর্ণ সহযোগিতা। (শুধু ভিক্ষুসংঘের সদস্যদের জন্য)

৫. সম্যক দৃষ্টি ও সচেতন জীবনচর্চা: ডিজিটাল যুগে মানসিক স্বচ্ছতা, ভারসাম্য ও অন্তরের প্রশান্তি অর্জন। (শুধু গৃহীদের জন্য)

আয়োজকদের নির্ধারিত বিষয়গুলোর আলোকে গবেষকেরা তাঁদের গবেষণার সারসংক্ষেপ ও পূর্ণাঙ্গ গবেষণাপত্র প্রস্তুত করে জমা দিতে পারবেন।

গবেষণাপত্র জমার সময়সীমা

আয়োজকদের প্রকাশিত সময়সূচি অনুযায়ী গবেষণাপত্র জমা ও নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো—

কার্যক্রমশেষ তারিখ
গবেষণাপত্রের সারসংক্ষেপ (Abstract) জমা১৫ ডিসেম্বর ২০২৬
গবেষণাপত্র গ্রহণের বিজ্ঞপ্তি২০ জানুয়ারি ২০২৭
পূর্ণাঙ্গ গবেষণাপত্র (Full Paper) জমা২০ ফেব্রুয়ারি ২০২৭

উল্লেখ্য, আগ্রহী গবেষকদের নির্ধারিত সময়সীমার মধ্যে সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সারসংক্ষেপ গ্রহণের পর নির্বাচিত গবেষকদের পূর্ণাঙ্গ গবেষণাপত্র জমা দেওয়ার বিষয়ে জানানো হবে।

আবেদন ও যোগাযোগের পদ্ধতি

আগ্রহী গবেষক ও অংশগ্রহণকারীরা অনলাইন আবেদন ফরমের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণের জন্য আবেদন এবং গবেষণাপত্র জমা দিতে পারবেন। সম্মেলনের প্রচারপত্রে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করেও আবেদন ফরমে প্রবেশ করা যাবে।

এ ছাড়া বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় যোগাযোগের জন্য আয়োজকদের পক্ষ থেকে নিচের মাধ্যমগুলো উল্লেখ করা হয়েছে—

  • ই-মেইল: gbcwab@gmail.com
  • হোয়াটসঅ্যাপ: +66 84 538 8295
  • ফেসবুক: আয়োজকদের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্স।
  • আবেদন লিংক: নিচে আবেদন লিংক আছে

আন্তর্জাতিক বৌদ্ধ গবেষণা ও সংলাপের নতুন সম্ভাবনা

আয়োজকদের প্রত্যাশা, এ আন্তর্জাতিক সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ গবেষক, পণ্ডিত, ভিক্ষুসংঘ ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করবে।

বিশেষ করে ডিজিটাল যুগে বুদ্ধের প্রকৃত শিক্ষা ও বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণ, বৌদ্ধ সংগঠনের নেতৃত্ব ও সুশাসন, সংঘ ও গৃহীদের মধ্যে সহযোগিতা এবং ব্যক্তি ও সমাজজীবনে প্রজ্ঞা ও করুণার অনুশীলনের মতো সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন-

🌏 আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন ২০২৭

গবেষণাপত্র জমা ও সম্মেলনে অংশগ্রহণের জন্য এখনই আবেদন করুন।

📍 Kuala Lumpur, Malaysia | 29 April – 2 May 2027

📝 APPLY NOW – আবেদন করুন →

Wisdom • Compassion • Global Buddhist Unity

উল্লেখ্য, সম্মেলন আয়োজনে World Alliance of Buddhists (WAB) এবং Dharma Buddhist University (DBU)-এর পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Persatuan Penganut Buddha Dharma Light Malaysia, Yayasan Humanistik, International Association of Buddhist Universities (IABU) এবং Institut Nalanda।

আয়োজকদের আহ্বান, বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ গবেষক, ভিক্ষুসংঘ, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন নিজেদের গবেষণা, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা নিয়ে এ সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রজ্ঞা ও করুণার সমন্বয়ে শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরো পড়ুন>>: মালয়েশিয়ায় বৌদ্ধ সম্মেলন ২০২৭, গবেষণাপত্র আহ্বান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *