স্পেনে ফ্রি বৌদ্ধ সম্মেলন ২০২৬: সবার জন্য উন্মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বৌদ্ধবার্তা

স্পেনে মাদ্রিদভিত্তিক বৌদ্ধ রিট্রিট কেন্দ্র Centro de Retiros Budista Arya Tara (CRAT) আগামী ২৮ নভেম্বর শহরের Alcalá 31 Exhibition Hall-এ তাদের ষষ্ঠ বার্ষিক বৌদ্ধ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। “VI Jornadas de Budismo: Mindfulness” শীর্ষক এই সম্মেলনে অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

আয়োজকরা জানিয়েছেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো বৌদ্ধ শিক্ষার আদান-প্রদানের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা এবং বিভিন্ন বৌদ্ধ ধারার মধ্যে সংলাপের সুযোগ সৃষ্টি করা। সম্মেলনটি হবে অসাম্প্রদায়িক, যেখানে সব বৌদ্ধ ঐতিহ্যের অনুসারীদের স্বাগত জানানো হবে।

স্পেনে ফ্রি বৌদ্ধ সম্মেলন ২০২৬: সবার জন্য উন্মুক্ত

এ বছরের স্পেনে সম্মেলনে ‘মাইন্ডফুলনেস’ বা সচেতন উপস্থিতিকে কেন্দ্র করে আলোচনা অনুষ্ঠিত হবে। এটি একদিকে বৌদ্ধ ধর্মের একটি মৌলিক অনুশীলন, অন্যদিকে আধুনিক সমাজে একটি জনপ্রিয় ধর্মনিরপেক্ষ চর্চা হিসেবেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। CRAT-এর সভাপতি María Drolma বলেন, “মাইন্ডফুলনেস অর্থ মনোযোগ দেওয়া বা সচেতন থাকা। এটি প্রশান্ত মনোসংযোগের একটি ভিত্তিমূলক ধ্যানপদ্ধতি, যেখানে আমরা শ্বাসের মতো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর মনকে স্থির রাখতে প্রশিক্ষণ দিই।”

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখবেন মারিয়া দ্রোলমা নিজেই। এরপর প্রথম মূল প্রবন্ধ উপস্থাপন করবেন Javier García Campayo, যিনি জারাগোজা বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যার অধ্যাপক। “The Mindfulness Movement Today” শীর্ষক তার বক্তব্যে তিনি আধুনিক বিশ্বে মাইন্ডফুলনেসের বিস্তার ও গুরুত্ব তুলে ধরবেন।

দ্বিতীয় সেশনে থাকবেন মাইন্ডফুলনেস-বেইজড স্ট্রেস রিডাকশন (MBSR) পদ্ধতির প্রশিক্ষক Miguel Ángel Conde এবং Mar Herrero Puertas। তারা যথাক্রমে “Why Do We Sit?” এবং “A Space to Choose” শীর্ষক আলোচনায় আনুষ্ঠানিক ধ্যানচর্চার গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে মাইন্ডফুলনেস প্রয়োগের দিকগুলো তুলে ধরবেন।

বক্তারা কোচিং, যোগাযোগ ও ধ্যানচর্চায় তাদের অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত উন্নয়নে মাইন্ডফুলনেসের ভূমিকা বিশ্লেষণ করবেন। কন্দে জানান, এই চর্চা ব্যক্তিগত মর্যাদা পুনরুদ্ধার, আত্মসম্মান বৃদ্ধি এবং নিজের ও অন্যদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে সহায়ক হতে পারে।

সম্মেলনে মাইন্ডফুলনেসের পাশাপাশি ‘বিপাসনা’ বা অন্তর্দৃষ্টি ধ্যান নিয়েও আলোচনা হবে। প্রতিটি সেশনের শেষে থাকবে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা পর্ব।

অংশগ্রহণের নিয়ম

এই সম্মেলনে অংশ নিতে আলাদা করে কোনো আবেদন বা নিবন্ধনের প্রয়োজন নেই। আগ্রহীরা নির্ধারিত দিনে সরাসরি উপস্থিত হয়ে অংশ নিতে পারবেন। তবে আসনসংখ্যা সীমিত হতে পারে—এ কারণে আগে থেকে নিশ্চিত হতে আয়োজকদের সঙ্গে ইমেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে আয়োজকদের ওয়েভ সাইটে ভিজিট করতে পারেন। ভিজিট করতে এখানে ক্লিক করুন

Centro de Retiros Budista Arya Tara একটি অলাভজনক সংস্থা, যা মাদ্রিদের প্রথম বৌদ্ধ রিট্রিট কেন্দ্র হিসেবে পরিচিত। এই কেন্দ্রটি সকল বৌদ্ধ ধারার মানুষের জন্য উন্মুক্ত এবং নিয়মিত কোর্স, কনসার্ট, প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *