থাইল্যান্ডে ১১তম আন্তর্জাতিক প্রব্রজ্যা কর্মসূচির সময়সূচি প্রকাশ

থাইল্যান্ডে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ১১তম AEC & WAB International Ordination Program। ২২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলার কথা রয়েছে মাসব্যাপী এ আন্তর্জাতিক প্রব্রজ্যা কর্মসূচির। ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচির বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিশ্ব বৌদ্ধ সংস্থা (World Alliance of Buddhists—WAB) এবং AEC-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, ভিক্ষু সংঘের জীবনধারা ও ধর্মীয় অনুশীলনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি শ্রমণ প্রব্রজ্যা ও পূর্ণ উপসম্পদা গ্রহণের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, ২৫ নভেম্বর অংশগ্রহণকারীদের নিবন্ধন ও প্রব্রজ্যা-সংক্রান্ত মন্ত্রপাঠ (খান নাক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৮ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা এবং ২৯ নভেম্বর আনুষ্ঠানিক চুল কর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে।

কর্মসূচির গুরুত্বপূর্ণ ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে রয়েছে ৫ ডিসেম্বর নবীন শ্রমণ হিসেবে প্রব্রজ্যা গ্রহণ এবং ৬ ও ৭ ডিসেম্বর বৌদ্ধ ভিক্ষু হিসেবে পূর্ণ উপসম্পদা গ্রহণ অনুষ্ঠান। এ ছাড়া ১০ ডিসেম্বর নবপ্রব্রজিত ভিক্ষুদের সম্মানে পিণ্ডদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শিমুল বড়ুয়া উনন

শিমুল বড়ুয়া উনন

প্রতিষ্ঠাতা ও লেখক | বুদ্ধবার্তা ডটকম

শিমুল বড়ুয়া উনন বাংলাদেশের বৌদ্ধ বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম বুদ্ধবার্তা ডটকমের প্রতিষ্ঠাতা ও লেখক। ২০২০ সালে তাঁর উদ্যোগে বুদ্ধবার্তা ডটকমের যাত্রা শুরু হয়। বৌদ্ধ ধর্ম, দর্শন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা ও সমসাময়িক বিষয় নিয়ে তিনি লেখালেখি ও গণমাধ্যম কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

বুদ্ধবার্তা ডটকম ভিজিট করুন →

কর্মসূচিতে অংশগ্রহণে আগ্রহীদের জন্য প্রব্রজ্যা-সংক্রান্ত মন্ত্রপাঠ বা খান নাক আগেভাগে মুখস্থ করার নির্দেশনা দিয়েছেন আয়োজকেরা। পাশাপাশি নির্ধারিত ধর্মীয় আনুষ্ঠানিকতায় যথাযথভাবে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

World Alliance of Buddhists (WAB) বিশ্বের বিভিন্ন দেশের বৌদ্ধ সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। বিশ্বব্যাপী বৌদ্ধ সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠায় সংস্থাটি কাজ করে আসছে।

সংস্থাটির প্রধান কার্যালয় থাইল্যান্ডের ক্লং লুয়াং এলাকায় অবস্থিত Global Buddhist Building Center-এ। WAB-এর ওয়েবসাইট: https://wabhq.org

অনলাইন নিবন্ধন চলছে

১১তম AEC & WAB International Ordination Program-এ অংশগ্রহণে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। নিবন্ধন ফরমের লিংক:

প্রব্রজ্যা কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান?

অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে নিচের বাটনে ক্লিক করুন।

✦ Apply Now – আবেদন করুন →

11th AEC & WAB International Ordination Program

কর্মসূচি একনজরে

  • কর্মসূচির নাম: 11th AEC & WAB International Ordination Program
  • আয়োজক: AEC ও World Alliance of Buddhists (WAB)
  • শুরুর তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
  • সমাপ্তির তারিখ: ২২ ডিসেম্বর ২০২৬
  • প্রধান কার্যক্রম: শ্রমণ প্রব্রজ্যা ও পূর্ণ উপসম্পদা গ্রহণ
  • WAB ওয়েবসাইট: https://wabhq.org
  • নিবন্ধন: অনলাইন ফরমের মাধ্যমে

বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও সংঘজীবনের অনুশীলনকে কেন্দ্র করে আয়োজিত এ আন্তর্জাতিক কর্মসূচি বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য প্রব্রজ্যা গ্রহণ এবং বৌদ্ধ ভিক্ষু সংঘের জীবনধারা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের একটি সুযোগ তৈরি করবে।

আরো পড়ুন>>: থাইল্যান্ডে ১১তম আন্তর্জাতিক প্রব্রজ্যা কর্মসূচির সময়সূচি প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *