বাবৌযুপ-উখিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) উখিয়া উপজেলা শাখার উপদেষ্টা ও কর্মপরিষদ সদস্যদের অংশগ্রহণে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সৃজনশীলভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২২ মে ২০২৬ শুক্রবার বিকেল ৩টায় কোটবাজার আলহাজ্ব হাকিম আলী চৌধুরী কে.জি স্কুল হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়ার সভাপতিত্বে এবং সম্পাদক মধু বড়ুয়ার সঞ্চালনায় প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের সঙ্গে কর্মপরিষদের এ সভা আয়োজন করা হয়।

সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
সভায় উপদেষ্টাদের মধ্যে প্রধানশিক্ষক (অব.) তুষার বড়ুয়া, কলেজ শিক্ষক প্লাবন বড়ুয়া, প্রধানশিক্ষক রত্নসেন বড়ুয়া, প্রভাষক রনজিত বড়ুয়া, শিক্ষক মিলন কুমার বড়ুয়া, অরুণ কুমার বড়ুয়া ও রাজেন্দ্র লাল বড়ুয়া উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এছাড়া কর্মপরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দীপন বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক সিপন বড়ুয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক সুরেশ বড়ুয়া, প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিমুল বড়ুয়া উনন, সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ্র বড়ুয়া বাবু, সহ-ক্রীড়া সম্পাদক সোহেল বড়ুয়া, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক ডালিম বড়ুয়া, ছাত্র বিষয়ক সম্পাদক সাজু বড়ুয়া ও নিশান বড়ুয়াসহ অনেকে।
সভায় সদ্য অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা, প্রীতিভোজন, চিত্রাঙ্কন, কবিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার হিসাব বিবরণী উপস্থাপন করা হয়। পাশাপাশি ২৫৭০ বুদ্ধবর্ষ উপলক্ষে প্রশ্নোত্তরভিত্তিক সদ্ধর্মালোচনা সভা আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা কর্মপরিষদের নেতৃবৃন্দকে সৃজনশীল ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
আরো পড়ুন>>: বাবৌযুপ-উখিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুন্দর উদ্দেশ্য জন্য ধন্যবাদ