বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড এবং চট্টগ্রাম কমিটির ভাইস চেয়ারম্যান বুলবুল বড়ুয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ। কক্সবাজারের সুপরিচিত হোটেল স্বপ্নীল সিন্ধু-তে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কক্সবাজার জেলা কমিটির সভাপতি শিপন বড়ুয়া, উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মধু বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক শিপন বড়ুয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক সুরেশ বড়ুয়া, প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিমুল বড়ুয়া উনন, সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ্র বড়ুয়া বাবু, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক ডালিম বড়ুয়া এবং নির্বাহী সদস্য কাকন বড়ুয়া।

এসময় রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড উখিয়া উপজেলা শাখার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি যুব সমাজকে মানবিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বৌদ্ধ যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের আদর্শ ও কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেন। সভা শেষে জাতীয় ও চট্টগ্রাম কমিটির ভাইস চেয়ারম্যান সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আরো পড়ুন>>: কক্সবাজারে বৌদ্ধ যুব পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ